ভ্রাম্যমাণ প্রতিনিধি :
ঈশ্বরগঞ্জের মাঝিয়াকান্দি আই পি এম কৃষক মাঠ স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার পরিবেশ বান্ধবে কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের অধীনে মাঠ দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সাধন কুমার গুহ মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা কৃষকদের উন্নয়ন ও ফসল উৎপাদনে কার্যকর ভূমিকা রাখছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার মোর্শেদ আলী খান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ টিটুন বিশ্বাস, এস এ পি পি ও ডিপ্লোমা কৃষিবিদ মুকছেদুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার ডিপ্লোমা কৃষিবিদ শিল্পী আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সেরা কৃষাণ কৃষাণীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।