আজ রবিবার ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত  গৌরীপুরের চিত্রশিল্পী আতাউর রহমান খানের ১৬তম মৃত্যুবার্ষিকী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি গৌরীপুরে শারীরিক শিক্ষাবিদ সমিতির বিদায় সম্মিলনী ॥ দর্শক মাতানো ক্রীড়াবিদগণ বিদায় সম্মিলনীমঞ্চে কাঁদলো দর্শকদের! গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ ॥ ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবালের বিরুদ্ধে এমপি আমির হামজার বক্তব্য নিয়ে গৌরীপুরে তোলপাড়
আলী হায়দার রবিন || বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৪, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ




গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে গৌরীপুর ডায়াবেটিকস সমিতির উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর/২০২৬) ‘ডায়াবেটিকসের ঝুঁকি জানুন, সময়মতো পদক্ষেপ নিন’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই সঙ্গে নওয়াব আলী মেমোরিয়াল ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালের উদ্যোগে মাসব্যাপী ফ্রী ডায়াবেটিস ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গৌরীপুর ডায়াবেটিকস সমিতির উপদেষ্টা ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের সাবেক পরিচালক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মো. শাহজাহান সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান খান পাঠান। স্বাগত বক্তব্য রাখেন ডায়াবেটিকস দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. সুজাইর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. দিবাকর ভাট, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলী হায়দার রবিন প্রমুখ। ১ নভেম্বর থেকে ফ্রি ক্যাম্পে ৩ হাজার ২ শ ৪৯ জন রোগীর ফ্রি সেবা প্রদান করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০