সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎরপতার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগরের নেতৃত্বে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১০ নভেম্বর/২৬) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর। বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, গৌরীপুর পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা তাঁতিদলের আহ্বায়ক মুস্তাকিম আহাম্মদ, যুগ্ম আহ্বায়ক রহমতউল্লা, উপজেলা যুবদল নেতা আজিজুল ইসলাম সাগর, ৭ নং ওয়াড ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন হোসেন, উপজেলা উপজেলা ছাত্রদল নেতা, আবুল কালাম, সাজিদ হোসেন, জিদান আহম্মেদ, শ্রাবন মিয়া, জাহাঙ্গীর হোসেন, বাবুল মিয়া প্রমুখ।