আজ রবিবার ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে শারীরিক শিক্ষাবিদ সমিতির বিদায় সম্মিলনী ॥ দর্শক মাতানো ক্রীড়াবিদগণ বিদায় সম্মিলনীমঞ্চে কাঁদলো দর্শকদের! গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ ॥ ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবালের বিরুদ্ধে এমপি আমির হামজার বক্তব্য নিয়ে গৌরীপুরে তোলপাড় নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে উন্নয়নে কাজ করতে হবে… ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন সার্বভৌমত্ব র‌্যালি পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী পাশের হারে সেরা ভূটিয়ারকোনা : ফেলে এবারও রেকর্ড গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ! গৌরীপুর ইউনিয়নের কর্মী সমাবেশে আহ্বায়ক প্রার্থী মতি ও সদস্য সচিব প্রার্থী সোহেল রানার নেতৃত্বে বিশাল শোডাউন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন
নিজস্ব প্রতিবেদক || ঢাকা
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৭, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ




সার্বভৌমত্ব র‌্যালি পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সরকারের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও প্রটোকল ও আনুষ্ঠানিকতার বলয় ভেঙে রাজপথে হাজারো নেতাকর্মীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে অংশ নিয়ে তিনি মিশে গেলেন জনতার কাতারে।

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিকেল সাড়ে ৩টায় র‌্যালির সূচনা করে তিনি নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করেন। বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

দেশের প্রধানমন্ত্রী এবং বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ নেতাকর্মী ও মানুষের সঙ্গে এভাবে দীর্ঘ পথ হাঁটার ঘটনা র‌্যালিতে সৃষ্টি করে এক ভিন্ন আবহ।

র‌্যালি চলাকালে প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন হাজারো মানুষ। পথের পাশের উঁচু ভবনগুলোর জানালা ও ছাদ থেকেও নারী-পুরুষ ও শিশুদের হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানও হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

র‌্যালির পুরো পথ তিনি স্বাভাবিক গতিতে নেতাকর্মীদের সঙ্গে হেঁটে অতিক্রম করেন।

র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন সড়ক, রমনা পার্ক সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, ফার্মগেট ও ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ প্রসঙ্গে বাসসকে বলেন, ‘এভাবে একজন প্রধানমন্ত্রীর পুরো র‌্যালিতে হেঁটে অংশ নেওয়ার দৃশ্য বাংলাদেশে নজিরবিহীন। গণতন্ত্র পুনর্নির্মাণের অভিযাত্রায় এ দৃশ্য দেশবাসীকে উজ্জীবিত করবে বলে আমি মনে করি। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিতে গিয়ে মাইলের পর মাইল হেঁটেছেন।’

প্রধানমন্ত্রীর সঙ্গে র‌্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী-সমর্থক।

এর আগে বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে উঠে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফরহাদ হালিম ডোনার ও ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানসহ কেন্দ্রীয় নেতারা।

র‌্যালিকে কেন্দ্র করে দুপুর ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সৃষ্টি হয় জনসমুদ্রের।

র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোকচিত্রসংবলিত প্ল্যাকার্ড। বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরে র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা পুরো আয়োজনকে বর্ণিল করে তোলে।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় এক যুগ লন্ডনে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর বিভিন্ন জনসভা ও রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিলেও বিএনপির দলীয় র‌্যালিতে তাঁর এটিই প্রথম অংশগ্রহণ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০