পাসের চেয়ে ফেলে এবার রেকর্ড করেছে ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ। এ কলেজের ব্যবসা শিক্ষা বিভাগে পাশের চেয়ে ফেল করেছে ৬গুণ। এইচএসসি পরীক্ষায় ৭জন অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে মাত্র ১জন। কলেজটির মানবিক শাখায় পাশের চেয়ে ফেল দ্বিগুণ ও বিজ্ঞান বিভাগে পাশ করেছে মাত্র ৬জন। মানবিক বিভাগে পাশ করেছে ১১০জন, ফেল করেছে ২৩৫জন। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
অপরদিকে উপজেলা পাশের হারে সেরা হয়েছে ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। কলেজটি থেকে এবার পরীক্ষায় ৮জন অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ৪জন। পাশের হার ৫০শতাংশ। যা উপজেলার অন্যান্য কলেজের মধ্যে সর্বোচ্চ পাশের হার।
ময়মনসিংহের গৌরীপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছেন ১৭জন। এ উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো ২হাজার ৩৫৬জন। এরমধ্যে পাশ করেছে ১হাজার ৮৯জন। পাশের হার ৪৬.২২শতাংশ। ফলাফলের তথ্য নিশ্চিত করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়।
পাশে ধস নেমেছে গৌরীপুর সরকারি কলেজেও। বাণিজ্য বিভাগে পাশের চেয়ে ফেল করেছে সাড়ে চারগুণ! এ কলেজে বাণিজ্য শাখায় পাশ করেছে ২৪ জন আর ফেল করেছে ১৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। মানবিক শাখায় পাশ করেছে ৩২৭ জন, ফেলে করেছে ৫২৮ জন, জিপিএ- ৮জন। বিজ্ঞানে পাশ করেছে ৯৯জন, ফেল করেছে ১১১জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন।
অপরদিকে মাদরাসা শিক্ষাবোর্ডে আলিম পরীক্ষার্থী ছিলো ২০৪ জন। পাশ করে ১০০জন। পাশের হার শতকরা ৪৯শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২জন। জিপিএ-৫ পেয়েছে ইসলামাবাদ ফাজিল মাদরাসা ও শ্যামগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদরাসা। কারিগরী বোর্ডের অধিনে ৩৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭৩ জন।