ময়মনসিংহের গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বুধবার (২১ অক্টোবর/২৬) পৌর শহরের মাস্টারবাড়ি এলাকার ঝলক পুজামন্ডপের প্রতিমা বের নেয়ার সময় মন্ডপের সামনে ছিঁড়া বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎতায়িত হন সঞ্জিব চৌহান (৪৮)। তিনি মাস্টারবাড়ি এলাকার শ্যামলাল চৌহানের পুত্র।
তাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ঝলক পুজা মন্দির কমিটির সভাপতি অজিত চৌহান জানান, আমরা দুর্গোমাকে যখন নিয়ে বের হচ্ছি। তখন একটি তার সরাতে গিলে ছিঁড়ে তারে জড়িতে যায় সঞ্জিব চৌহান। তাকে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এছাড়াও তিনি আরও জানান, পুজামন্ডপের আলোকসজ্জার দায়িত্বে যারা ছিলেন, তাদের অবহেলার জন্য ছিঁড়াতারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। তাদেরকে বারবার বলার পরেও এসব ছিঁড়া তারে কস্টেপ দিয়ে পেঁচিয়ে দেয়নি। নিয়ম হলো এক জায়গা থেকে তার নিয়ে অন্য জায়গায় ব্যবহারের পূর্বে সকল ছিঁড়া অংশগুলো চেক করে, জোড়া দেয়া সেই কাজটা না করার কারণেই এ দুর্ঘটনা ঘটলো।
উপজেলা পুজা ফ্রন্টের আহ্বায়ক কমল সরকার জানান, আমরা যখন মাকে বিসর্জনে ব্যস্ত ঠিক সময়ে মাকে বিদায় জানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন সঞ্জিব। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।