কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। ছড়াকার প্রাবন্ধিক গল্পকার নাট্যকার ও বহু সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক আজম জহিরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও স্মরণসভার আয়োজন করে গৌরীপুর লেখক সংঘ। এ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর লেখক সংঘের সভাপতি মজিবুর রহমান ফকির। সঞ্চালনা করেন লেখক সংঘের সাধারণ সম্পাদক পলাশ মাজহার।