গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।