আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ৯, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ




অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গলগন্ডা গ্রামে আবাসিক এলাকায় অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের অভিযোগ উঠেছে।

স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানায়, ওই কারখানায় প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের কোনো বৈধ অনুমোদন নেই। এ ধরনের অবৈধ কারখানার কারণে এলাকায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিন দেখা যায়, বিগত কয়েক বছর ধরে কারখানাগুলোতে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন করা হচ্ছে। প্লাস্টিক পোড়ানোর ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের বাড়িঘরের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। কারখানার ধোঁয়ায় বিভিন্ন প্রজাতির গাছপালা মরে যাচ্ছে বলেও স্থানীয়দের অভিযোগ। তাদের দাবি, দুর্গন্ধ ও দূষণের কারণে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট, হাঁপানিসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

কারখানার মালিক রতন মিয়া জানান, তার দুটি কারখানা রয়েছে। এছাড়া বাজারের পাশে আরও একটি কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছে বলেও তিনি স্বীকার করেন।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা লাইসেন্স আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা থেকে কর্মকর্তারা এসে দেখে গেছেন, তারা কোনো আপত্তি করেননি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জুবের আলম রূপক বলেন, আমার জানা মতে আঠারবাড়ী ইউনিয়নে এ ধরনের কোনো কারখানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, উপজেলায় এমন কোনো কারখানা আছে বলে আমার জানা নেই। তবে বিষয়টি আমি খতিয়ে দেখব।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নাজমুল হুদা বলেন, এ বিষয়ে ডিডির সঙ্গে কথা বলতে হবে।

ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের ডিডি নূরে কুতুবুল আলম সিদ্দিকী বলেন, ওই কারখানার মালিকের প্রাথমিক আবেদন বাতিল করা হয়েছে এবং কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়দের প্রশ্ন, সরকারি অনুমোদন ছাড়া কিভাবে এবং কার ছত্রছায়ায় অবৈধ এ ধরনের কারখানায় ডিজেল উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১