বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ উত্তর জেলার নূতন কমিটিতে গৌরীপুরের জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে সাধারণ সম্পাদক ঘোষণা করায় সোমবার (১৬ নভেম্বর/২৬) রাতে দলীয় নেতাকর্মীরা শহরে আতশবাজি, গানের তালেতালে নেচে উল্লাস করে আনন্দ মিছিল বের করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কমিটি প্রকাশের পরপরেই উত্তরবাজারস্থ জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে। ভেঁপু বাজিয়ে, আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করে আনন্দ শোভাযাত্রা বের করে। এরপরে দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
উপজেলার সমসাময়িক স্থানীয় রাজনীতিতে যে কয়জন তরুণ ও সক্রিয় নেতার নাম নিয়মিত আলোচনায় আসে জাহাঙ্গীর হোসেন পাপ্পু তাদের মধ্যে অন্যতম। তৃণমূল থেকে উঠে আসা এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ-সংগঠনের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত।
জাহাঙ্গীর হোসেন পাপ্পুর রাজনৈতিক যাত্রার শুরু ছাত্ররাজনীতির মাধ্যমে। তিনি গৌরীপুর পৌর শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতির গণ্ডি পেরিয়ে তিনি বর্তমানে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থানীয় পর্যায়ে সংগঠনকে সুসংহত করতে কাজ করে যাচ্ছেন। তিনি যুবদলের রাজনীতি তরুণদের আইডলে পরিণত হন।
গৌরীপুর উপজেলা ও পৌর এলাকার সাংগঠনিক কর্মকাণ্ডে জাহাঙ্গীর হোসেন পাপ্পু বেশ সক্রিয় ভূমিকা পালন করেন। তার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য অবদান রয়েছে।
- তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালীকরণ: গৌরীপুরের বিভিন্ন ইউনিয়নে (যেমন—ডৌহাখলা, রামগোপালপুর, মাওহা, বোকাইনগর ও গৌরীপুর সদর ইউনিয়ন) অনুষ্ঠিত বিএনপির কর্মী সম্মেলন ও পরিচিতি সভাগুলোতে তিনি নিয়মিত অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান করছেন। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।
- দলীয় কর্মসূচিতে নেতৃত্ব: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীসহ দলের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচিতে গৌরীপুরে তার নেতৃত্বে র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া রাজনৈতিক অস্থিরতা ও প্রতিপক্ষের কর্মসূচির প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মাঠে অবস্থান নিতে দেখা যায় তাকে।
সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড
রাজনীতির পাশাপাশি স্থানীয় সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথেও জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে ব্যাপক কার্যক্রম রয়েছে।
- ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা: তিনি স্থানীয় পালান্দর আল আকসা জামে মসজিদের সভাপতি এবং পালান্দর আব্দুস সাত্তার হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছেন।
- সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্বেচ্ছাশ্রম: রাজনৈতিক সভার পর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার মতো ইতিবাচক কাজে তাকে অংশ নিতে দেখা গেছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের পূজা ও উৎসবে দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণের মাধ্যমে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্যোগেও নেন জাহাঙ্গীর হোসেন পাপ্পু।