আজ মঙ্গলবার ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
কসবায় দ্বীন ইসলাম নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় গেটম্যানদের অবহেলায় দুর্ঘটনা ঘটেছে: রেল প্রতিমন্ত্রী কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ আত্মমর্যাদাবান ও শিক্ষিত তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেওয়ানগঞ্জে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫ ময়মনসিংহ-শ্যামগঞ্জ সড়কে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২ আহত-৩ গৌরীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী ও দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ যানজট নিরসনে কাজ করে প্রশংসায় ভাসছেন গৌরীপুরে ছাত্রদল-যুবদল ও বিএনপি নেতাকর্মীরা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২, ২০২৫, ৮:৫০ অপরাহ্ণ
oplus_0




গৌরীপুরে তিন শতাধিক কৃষক সমাবেশ ও ধানবীজ বিতরণ

 বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আয়োজনে সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বয়রা বাজারে কৃষক সমাবেশ ও ধানবীজ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ ড. মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। তিনি বলেন, বাংলাদেশ ফ্যাসিস্ট সরকার মুক্ত হয়ে সাধারণ মানুষের দেশ হিসেবে মালিকানা ফিরে পেয়েছে। আপনারা যারা এদেশের মানুষ, এদেশের ভোটার- সবাই এদেশের মালিক, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আপনারা কোন কোন জায়গা থেকে সেবা পাবেন, সেই সেবাগুলি গ্রহণ করার জন্য ইউনিয়ন চেয়ারম্যান সাহেব যেমন আপনাদের কাছে দায়বদ্ধ। তেমন বাংলাদেশ সরকারের সকল চাকরিজীবী তারাও আপনাদের কাছে দায়বদ্ধ। কারণ আপনারা মালিক তারা আপনাদের সেবক। কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন বিনা’র বোর্ড অব ম্যানেজমেন্ট সদস্য কৃষিবিদ একেএম আনিসুজ্জামান। সঞ্চালনা করেন বিনা’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. ফরহাদ হোসেন। বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, বিনা’র বোর্ড অব ম্যানেজমেন্ট সদস্য কৃষিবিদ মো. শফিকুল আলম, বাকৃবির খামার ব্যবস্থাপনা শাখার প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমান, বিনা’র ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. জুলকার নাইন, তুলা উন্নয়ন বোর্ডের তুলা উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমান শিমুল প্রমুখ। কৃষক সমাবেশ ও বীজ বিতরণের পূর্বে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১