আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৬, ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ




ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে নৌকার মাঝি আব্দুছ ছাত্তার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। সংসদীয় আসন ১৫৩ ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার। তিনি সাবেক ২ বারের সংসদ সদস্য।

স্বাধীনতা পরবর্তীতে ১৯৯৬ সালে ওই আসনটি প্রথম বারের মতো জাতীয় পাটির রওশন এরশাদ এর কাছ থেকে উদ্ধার করে আওয়ামী লীগকে উপহার দেন তিনি। পারে ২০০১সালে স্বতন্ত্র প্রার্থী থাকায় বিএনপির কাছে হাত ছাড়া হয়, ২০০৮ সালে পুনরায় উদ্ধার করেন কিন্তু ১৪ সালে ও ১৮ সালে জোটর স্বার্থে স্বেচ্ছায় ছেড়ে দেন।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে প্রার্থীতা ঘোষণার পর থেকে পক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। তিনি মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা দেয়। অনেকের চোখে আনন্দের অশ্র ঝড়তে দেখা যায়। এসময় উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান,উপজেলার সর্ব স্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসব আনন্দ শুরু হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তারা।

ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনে গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারকে মনোনয়ন দেওয়ায় গণমানুষের আশা পূর্ণ হয়েছে বলে দাবি করেন তারা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১