আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জুলাই, ২৩, ২০২৩, ৮:৫৩ অপরাহ্ণ
3627831
সভাপতি হজরত আলী ও সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ তাসাদ্দক পিন্টু




ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে হজরত সভাপতি পিন্টু সম্পাদক

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কার্যকরি সংসদ নির্বাচনে সভাপতি পদে হজরত আলী ও সাধারণ সম্পাদক পদে সানোয়ার পারভেজ তাসাদ্দক পিন্টু প্যানেল নিবাচিত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ, উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ করেন সমিতির জেলা কমিটির কর্মকর্তারা। পরে গণনা শেষে ভোরে ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার মোট ভোটার ছিলেন, ৮৬১জন এর মধ্যে কার্যকরি পরিষদের ৫১টি পদে শাপলা ও গোলাপ নামে দুইটি প্যানেলে ১০২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। শাপলা প্যানেলের সভাপতি হজরত আলী ও সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ তাসাদ্দক পিন্টু’র নেতৃত্বে ৫১পদের প্রার্থীরা বিপুল ব্যবধানে বিজয়ী হয়।

গোলাপ প্যানেলের নতেৃত্বে ছিলেন সভাপতি পদে কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ছিলেন আনোয়র হোসেন খোকা। প্রিজাইডিং কর্মকর্তার ঘোষিত কমিটির সভাপতি ছোট রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক হজরত আলী ও সাধারণ সম্পাদক কাকনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানোয়ার পারভেজ তাসাদ্দাকের শাপলা প্যানেলের কমিটি আগামী তিনবছর সমিতির দায়িত্ব পালন করবেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০