আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে বিক্ষোভসহ ঝাড়ু-মিছিল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজিবপুর ইউনিয়নের জাতীয় পার্টি মনোনিত চেয়ারম্যান আব্দুল আলী ফকিরের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে হতদরিদ্র নারীরা বিক্ষোভসহ ঝাড়– মিছিল করেছে। রবিবার ওই ইউনিয়ন পরিষদের সামনে থেকে ঝাড়–সহ বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ সড়কের শাহাগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়।

জানা যায়, রাজিবপুর ইউনিয়নের প্রায় দু’শ দু:স্থ্য নারী ২১ মাসের ভিজিডি’র চাল পায়নি এনিয়ে কয়েক দফা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে তাঁরা ঝাড়–সহ বিক্ষোভ মিছিল করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে অনিয়ম প্রমানিত হওয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদনসহ চিঠি প্রেরণ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির বলেন, নিবার্চিত হওয়ার পর এপ্রিল ২০২২ থেকে নিয়মিত চাল দেয়া হয়েছে। পূর্বের চেয়ারম্যানের আমলে কার্ড গুলো করা হয়। তিনি কাকে কার্ড দিয়েছেন বা দেননি সেটা জানা নেই।

তিনি আরো বলেন, গত নভেম্বরে অভিযোগের পর জানতে পারি প্রকৃত কার্ডদারীরা চাল পাচ্ছে না। ট্যাগ অফিসারের উপস্থিতিতেই চাল বিতরণ করা হয়েছে। তদন্ত কালে আমার অনিয়ম হয়েছে এটা কোন কার্ডদারী বলেননি।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যানের সাথে কথা বলতে তাঁর মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১