ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও হাফিজা জেসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ফখরুল ইমাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, মৎস্য কমর্কতা এএসএম সানোয়ার রাসেল, ওসি মোস্তাসিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমন আকন্দ, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক আবুল কারাম আজাদ প্রমুখ।