আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৪, ২০২২, ৭:৩১ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড়। ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করছে পুলিশ।

জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে লিয়াকত আলী (৫৫) তার চাচা আব্দুর রউফ এর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

শুক্রবার সকালে লিয়াকত আলী নিজের ক্রয়কৃত জমিতে গাছের গোঁড়া কাঁটতে গেলে তার চাচা আব্দুর রউফ (৬৫) উক্ত জায়গাটি নিজের দাবি করে ছেলে নূরুল আমীন (৩৫), মাওঃ নূর মোহাম্মদ (৩০), এখলাছ উদ্দিন (২৬)কে নিয়ে বাঁধা দেয়। একপর্যায়ে আব্দুর রউফ তার ছেলেদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে লিয়াকত ও তার ভাই জাহাঙ্গীর আলমের (৩৩) ওপর হামলা চালায়। হামলায় লিয়াকত ও জাহাঙ্গীর গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন।

ছোট ভাই জাহাঙ্গীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় আব্দুর রউফ ও তার তিন ছেলেকে আটক করেছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১