আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৬, ২০২২, ৭:৫৬ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোকন মিয়া (৫৫)কে ১২ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে প্রেরণ করে।

জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র হামিদ মিয়া ২০০৯ সালে খুন হয়। ওই মামলায় ২০১১ সালে আদালত আব্দুর রহমানের পুত্র খোকন মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। দীর্ঘ ১২ বছর পলাতক থাকার পর বুধবার দিবাগত রাতে এসআই সায়েদুর রহমান ও এসআই সাদী মোহাম্মদ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। একই রাতে অভিযান চালিয়ে প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আঠারবাড়ি ইউনিয়নের মৃগালি গ্রামের আব্দুর রহমানের পুত্র রায়হান মিয়া (৩৫) ও নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মহেশপুর গ্রামের আবু তাহেরের পুত্র এহসানুল হক (৩৭)কে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১