আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২২, ৪:৪৯ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় দু’টি মোটরসাইকেল ভাংচুর আহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় চুরিকাঘাতে একব্যক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনসহ ২জন আহত হয়েছেন। এঘটনায় ২টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সরিষা ইউনিয়নের বাধাটি বাজারের এঘটনাটি ঘটে।

আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী শাহজাহান ভূঞা জানান, ইউনিয়ন পরিষদের মাঠে বর্ধিত সভা শেষে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাথে বাকবিতন্ডার পর মাসুদ, নুরুদ্দিন সহ এমদাদুল হক ভুঞা (৪৫) কে চুরিকাঘাত করে ও ২টি মোটর সাইকেল ভাংচুর করে। স্থানীয়রা এমদাদুল হক ভুঞাকে আশঙ্খা জনক অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একরাম হোসেন ভুঞা জানান, বর্ধিত সভায় উত্তেজনা মূলক বক্তব্য দেয়ায় আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বাধাটি বাজারে মাসুদের দোকানে হামলা চালায় এবং তাকে মারদর করে আহত করে। পরে এলাকার লোকজন তাদের ধাওয়া করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০