ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের অবসরপ্রাপ্ত বিজিবি’র হাবিলদার হুমায়ুন কবীর ওরফে বিডিআর রিপন বৃহস্পতিবার (২০ মে/২০২১) দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। এঘটনায় তারপুত্র ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেন।
আপডেট : নিখোঁজ রিপনের সন্ধান মিলেছে নরসিংদীতে।
সাধারণ ডায়রী ও পরিবার সূত্র জানায়, হুমায়ুন কবীর ওরফে বিডিআর রিপন (৫২) গত ২৪মার্চ ব্রেনস্টোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্পতিবার নিজ বাড়ি হাটুলিয়া থেকে সোহাগী বাজারের উদ্দেশ্যে বের হন এরপরে আর বাসায় ফিরে যাননি। রিপন হাটুলিয়া গ্রামের আব্দুর রশিদ ভূইয়ার পুত্র। এ ঘটনায় তার পুত্র এম মাহমুদ কবীর তপু ঈশ্বরগঞ্জ থানায় শুক্রবার (২১ মে/২০২১) সাধারণ ডায়রী করেন। কেউ সন্ধান পেলে ০১৭২৩-৩৯৯২৮৩ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
শনিবার ২২ মে নিখোঁজ রিপনের সন্ধান মিলেছে নরসিংদী জেলায়। পরিবারের লোকজন তাকে আনার জন্য নরসিংদীর পথে রয়েছে বলে জানা গেছে।