আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : মে, ২, ২০২১, ১০:৩৯ অপরাহ্ণ




গৌরীপুরে নববধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুরে রোববার (২ মে/২০২১) রাশিদা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ করেন নিহতের বড় ভাই মো. উজ্জল মিয়া (৩২)। ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী, শ^াশুড়ী মোছা. রহিমা খাতুন ও শ^শুড় মো. রফিক মিয়াসহ পরিবারের লোকজন পালিয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, সুরতহাল রিপোর্ট ও পারপাশি^ক অবস্থায় ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঈশ^রগঞ্জ উপজেলার সরিশাহাড়ি গ্রামের ফজলুল হকের পুত্র মো. উজ্জল মিয়া জানান, প্রায় ৭মাস পূর্বে তার ছোট বোনকে রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. রফিক মিয়ার পুত্র মো. হৃদয় মিয়ার নিকট পারিবারিকভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য তার বোনের ওপর নির্যাতন-নিপীড়ন চলছিলো। বারবার টাকা দেয়া হলেও বোনের ওপর নির্যাতন বন্ধ হয়নি। গত ৬/৭দিন আগে মাহে রমজানের ইফতার সামগ্রী ও বোনজামাই-বোনের জন্য নতুন কাপড়-চোপড়ও নিয়ে আসি। এর দু’দিন পরেই বোন ফোন দেয় টাকার জন্য তাকে নির্যাতন করছে, কিছু টাকা দিতে হবে। আমরা বোর ধানকাটা নিয়ে ব্যস্ত ছিলাম, বলেছি পরে দিবো। এরমধ্যে বোনকে মেরে আড়া’র ঝুলিয়ে রেখেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১