আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২, ২০২০, ৯:৪৯ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে ৪০ প্রকল্পের উদ্বোধনে সাংসদ ফখরুল

 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেতু, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ভবন ও বন্যা আশ্রয় কেন্দ্রসহ ৪০ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর/২০২০) একত্রে ৪০ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফখরুল ইমাম।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সেতু নির্মাণ, সড়ক নির্মাণ ও সংষ্কার, শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ ও বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণসহ ৪০ টি বিভিন্ন প্রকল্পে কাজ হাতে নেওয়া হয়।
ইতোমধ্যে ২৮ টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। বন্যা আশ্রয় কেন্দ্রসহ ১২ টি উন্নয়ন প্রকল্পের কাজ নতুন করে শুরু হতে যাচ্ছে। প্রায় ২৫ কোটি ২৫ লাখ টাকা ব্যায়ে ৪০ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফখরুল ইমাম। উপজেলা পরিষদ চত্বরে একত্রে প্রকল্প গুলোর ফলক উন্মোচন করেন সংসদ সদস্য। এর পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. ফখরুল ইমাম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, পৌর সভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১