আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মধ্যে পোশাক বিতরণ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১, ২০২০, ৬:১০ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আতাউল করিম দুলু’র স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বাদ আসর ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবনে প্রেস ক্লাবের উদ্যােগে ওই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত শোকসভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আতাউর রহমানের সঞ্চালনায় সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আতাউল করিম দুলু’র ব্যক্তিজীবন ও কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সাত্তার, সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাংসদ ফখরুল ইমামের ব্যক্তিগত সহকারী মো: আব্দুল মতিন, সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা, জাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ব্যক্তিবর্গ ও উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ২২ আগস্ট ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউল করিম দুলু শারীরিক অসুস্থতায় ইন্তেকাল করেন।
দীর্ঘদিন তিনি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১