আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৫, ২০২০, ৬:০৭ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে জালে ধরা পড়ল সেলাইযুক্ত জীবন্ত রুই মাছ!

 

বাহাদুর ডেস্কঃ
বাজারে মাছ বিক্রি করার জন্য মাছ ধরতে গিয়ে পুকুরে জাল ফেলার পর ধরা পড়ল আটটি সেলাইযুক্ত একটি রুই মাছ। এ ঘটনায় পরিবারের লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে বিজ্ঞ আলেমের পরামর্শে মাছটি বিক্রি না করে অন্য হাউসে সংরক্ষণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ধরনের ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের বীর চরোকোনা গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের রুপন আকন্দ (৫০) বাড়ির সামনে ৫০ শতক পরিমাণের একটি পুকুরে মাছ চাষ করে আসছেন দীর্ঘদিন ধরে। এই পুকুর থেকে মাঝে-মধ্যে মাছ বিক্রিও করেন। আকন্দ জানান, তিনি মাছ বিক্রি করার জন্য জেলে খবর দেন। পরে দুটি জাল নিয়ে জেলেরা পুকুর থেকে মাছ ধরতে থাকেন।

একপর্যায়ে অন্যান্য মাছের সাথে ধরা পড়ে একটি দুই কেজি রুই মাছ। সকলের চোখে পড়ে মাছের শরীরে উভয় দিকে ৮টি ছিদ্র। আর প্রত্যেক ছিদ্রে সবুজ রঙের সুতা দিয়ে সেলাই করা হয়েছে। এই অবস্থায় মাছটি তরতাজা থাকলেও নড়াচড়া কম ছিল।

আকন্দ আরো জানান, মাছটি ধরার পর একধরনের আতঙ্ক বিরাজ হয়েছে। অনেকেই বলছেন, এটা এক ধরনের ষড়যন্ত্র ও কুফরি। আধ্যাত্মিক লাইনে কালো জাদু করে কবিরাজি করে কোনো ব্যক্তির ক্ষতি সাধন ছাড়াও মাছের ক্ষতি করার উদ্দেশ্যে করা হতে পারে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১