আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৮, ২০২০, ৬:৫৫ অপরাহ্ণ




করোনায় ময়মনসিংহে ব্যতিক্রমী উদ্যোগ : সিটি কর্পোরেশনসহ ২০ হাজার পয়েন্টে একযোগে মাস্ক বিতরণ

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

করোনা প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ জেলার ১৩ উপজেলার ২০ হাজার পয়েন্ট থেকে একযোগে মাস্ক বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করা হয়েছে ।

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় বিভাগীয় কার্যালয়ের সামনে বিভাগীয় কমিশনার কৃষিবিদ কামরুল হাসান এবং সিটি কর্পোরেশনরে সামনে সিটি মেয়র ইকরামুল হক টিটু পৃথকভাবে মাস্ক বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, মাস্ক অবশ্যই পরিধান করতে হবে এবং মাস্ক পরিধান ও খোলার েেত্রও যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে। আসন্ন পবিত্র ঈদ উল আযহায় কোরবানি পশুর হাটে এবং কোরবানি কাজে মাস্ক পরিধান করুন এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে তিনি নগরবাসির প্রতি আহবান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজীব কুমার সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব উল আহসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ফরিদ আহমেদ, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট ইমদাদুল হক সেলিম, ময়মনসিংহ প্রেসকাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মিজানুর রহমান জানিয়েছেন, সিটি কর্পোরেশন ও জেলার ১৩টি উপজেলার ২০ হাজার পয়েন্ট মঙ্গলবার একযোগে মাস্ক বিতরণ করা হয়। বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক ও এনজিও কর্মীরা রিকসা চালক, আটোচালক ও পথচারীদের মাস্ক পড়িয়ে দেন। এছাড়াও তাদেরকে সঠিক ও যথাযথ নিয়মে মাস্ক পড়তে উৎসাহিত করেন।

করোনা থেকে বাচঁতে জনগনকে মাস্ক পড়তে উৎসাহিত এবং বুধবার থেকে জেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালত কাজ করবে। এ সময় যাদেরকে মাস্ক পড়া বিহীন পাওয়া যাবে তাদেরকে জেলা-জরিমানা করা হবে বলেও জেলা প্রশাসক জানিয়েছেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১