আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৫, ২০২০, ৭:৩৬ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৬ অটো চোরসহ গ্রেফতার ৯ : পাচ চোরাই অটো উদ্ধার

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অটোরিক্সা চোর, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ চোরাই ৫টি অটো রিক্সা ও ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে ও শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে পৃথক মামলা হয়েছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, একটি চক্রটি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে গরীব অসহায়দের একমাত্র আয়ের উৎস অটোরিক্সা চুরি করে আসছিল। এ ধরণের অভিযোগ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অটো চোর সিন্ডিকেটকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে। শনিবার সকালে ডিবি পুলিশ জেলা সদরের ঘাগড়া আপনবাড়ি এলাকায় অভিযানে যায়। এ সময় অটো চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫টি চোরাই অটো রিক্সা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অটো চোরের হলো, নেত্রকোণার অজয় চন্দ্র দেবনাথ ঘাগড়া আপনবাড়ির সাইদুল ইসলাম গাড়াইল গ্রামের মোঃ রাসেল মধ্যবাড়েরা গ্রামের মোতালেব মুক্তাগাছার মোঃ আশরাফুল ও মাসকান্দা গনসার মাড়ের আবু বক্কর সিদ্দিক। পুলিশ জানায়,

গ্রেফতারকৃতদের কাছ থেকে আরো একাধিক অটো চুরির গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া ডিবির এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ শুক্রবার রাতে নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কৃষ্টপুরের সোহেল, কৃষ্টপুর দণিপাড়ার বুলু কাচিঝুলি ইটাখোলা রোডের শহিদুল ইসলাম। মামলাশেষে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১