আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২১, ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী চিহিৃত ছিনতাইকারী চোর ও জুয়াড়িসহ গ্রেফতার ১১

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, চিহিৃত ছিনতাইকারী, চোর ও জুয়াড়িসহ ১১জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় এককেজি গাঁজা, ১০ গ্রাম হেরোইন, একটি চোরাই মোবাইল ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার), মাদক বিরোধী নিয়মিত অভিযানসহ আসছে ইদুল আযহায় বিভাগীয় নগরী ও আশপাশ এলাকায় আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।

এরই অংশ হিসাবে ডিবির এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় গত রবিবার রাতে অভিযান পরিচালনা করে। এ সময় এককেজি গাঁজা মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেনকে গ্রেফতার করে। তার বাড়ি ঢাকার আজিমপুরে। এছাড়া এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার রাতে বিভাগীয় নগরীর বাঘমারায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন সহ তিন মাদকাসক্ত ও ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, চরপড়ার আরিফ, গোলপুকুরপাড়ের রাজু চন্দ্র দে ও কৃষ্টপুরের সোহেল ওরফে টুইন্না।

অপরদিকে এসআই আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ সোমবার রাতে ত্রিশালে অভিযান পরিচালনা করে। এ সময় সম্মুখ বৈলরে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো, সাজা মিয়া, দেলোয়ার হোসন, ফরিদ মিয়া, বিল্লাল হোসেন, আনোয়ার হোসনে শাকিল ও সিরাজুল ইসলাম। এছাড়া এসআই মলয় চক্রবর্তী পিপিএম ফুলপুরে অভিযান চালিয়ে ফুলপুর থানার মামলার আসামী চিহিৃত ও আলোচিত চোর সুমন মিয়াকে গ্রেফতার করে। সে ফুলপুরের পুড়াপুটিয়া গ্রামের আঃ খালেকের ছেলে। গ্রেফতারকৃতদের নামে পৃথক মামলা হয়েছে।

সোমবার তাদেরকে আদালতে পাটিয়েছে পুলিশ। ডিবির ওসি আরো জানান, ইদুল আযহায় হাট-বাজার, বিপনী বিতান ও মার্কেটে আসা ক্রেতা বিক্রেতা এবং রাস্তায় চলাচলকারী জনসাধারণের নিরাপত্তায় পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০