আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৯, ২০২০, ৪:৫৬ অপরাহ্ণ




সহনাটী কাশবন একতা তরুণ সংঘের নৌকা ভ্রমণ

 

মোখলেছুর রহমান (গৌরীপুর)ময়মনসিংহঃ
সহনাটী কাশবন একতা তরুণ সংঘের উদ্যোগে রবিবার (১৯ জুলাই/২০২০) এক নৌকা ভ্রমণের আয়োজন করা হয়।
সহনাটী থেকে সকাল আটটায় ব্যটারীচালিত চারটি অটো রিক্সায় করে ত্রিশজন সদস্য নিয়ে নেত্রকোণা জেলার মদন থানার মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। সংগঠনের এ আনন্দ ভ্রমণকে আরো অতিরিক্ত আনন্দ দিতে সহনাটী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান প্রত্যেক সদস্যকে একটি করে টি শার্ট উপহার দেন এবং গৌরীপুর উপজেলা যুবলীগ নেতা নাজমুল হাসান ডালেস এ নৌকা ভ্রমণের সকল খরচ বহন করেন। সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোখলেছুর রহমানের পরিচালনায় এ নৌকা ভ্রমণে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সহনাটী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য এবং ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, সহনাটী কাশবন একতা তরুণ সংঘের অন্যতম উপদেষ্টা মোঃ রুবেল মিয়া। উচিতপুর থেকে ট্রলারযোগে খালিয়াজুড়িসহ বিভিন্ন পিকনিক স্পটগুলো তারা ভ্রমণ করে। খালিয়াজুড়ি খেলার মাঠে সকল সদস্য মিলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। সংগঠনের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, স্কুল কলেজ বন্ধ থাকার কারণে অবসর সময় কাটানোর জন্য আমাদের এই আয়োজন। সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম বলেন, আমাদের এ সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে বিনোদনের কোনো বিকল্প নেই। তাছাড়া হাওড় ভ্রমণের মাধ্যমে পানি বেস্টিত এলাকার অপার সৌন্দর্য দেখে সকল সদস্য অনেক আনন্দিত হয়।

উক্ত ভ্রমণে অংশগ্রহণকারী অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মাহবুব আলম, সিনিয়র সহ সভাপতি সাহারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব আলম পলাশ, ক্রীড়া সম্পাদক সাকিব আল হাসান, প্রচার সম্পাদক রাসেল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক এমদাদুল হক, সদস্য লিডার রাকিব আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক আলিউল ইসলাম দিপু, দপ্তর সম্পাদক ফখরুল হাসান অপু, সাধারণ সদস্যরা হলেন মাজহারুল ইসলাম তুহিন, নাহিদ হাসান রনি,নাঈম ইসলাম বাবু, নাঈম ইসলাম, আশিক, অনিক, হিমেল,রিয়াদ, জিন্নাতুল,প্রমুখ।

খালিয়াজুড়ি থেকে ফেরার পথে ট্রলার ঝড়ের কবলে পড়ে। অনেক সদস্য আতঙ্কিত হয়ে উঠে আবার অনেকেই বিষয়টা খুবই উপভোগ করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১