আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৯, ২০২০, ৩:৫৭ অপরাহ্ণ




তারাকান্দায় আসামীর মামলায় পালিয়ে বেড়াচ্ছে বাদীর পরিবার

রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা:

ময়মনসিংহের তারাকান্দায় আসামীর মামলায় পালিয়ে বেড়াচ্ছে বাদীর পরিবার।

জানা গেছে, তারাকান্দা উপজেলায় রূপচন্দ্রপুর গ্রামের মো: আব্দুল হাই এর স্ত্রী মোছাঃ রোকেয়া বেগম খুন করার উদ্দেশে মারধর করে গুরুত্বর জখম করার দায়ে মো: তাজুল ইসলাম (৫২) সহ ৭জনের বিরুদ্ধে তারাকান্দা থানার মামলা নাম্বার ১১ (৬) ২০২০ ইং ধারা ১৪৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দ:বি: দায়ের করে। পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এ ঘটনার জের ধরে বাদীর পরিবারকে হয়রানী করার উদ্দেশে তাজুল ইসলাম বাদী হয়ে বাদী রোকেয়া বেগমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নাম্বার ১ (৭) ২০২০ ইং দায়ের করে। উক্ত মামলা রোকেয়া বেগমসহ ৪ জন বিজ্ঞ আদালত থেকে জামিনে আসার পর প্রতিপক্ষ তাজুল ইসলাম, আনিছুর রহমান, আশিকুর রহমান ও তার মাতা শামছুন্নাহার অকথ্য ভাষায় গালাগালি ও খুন করার হুমকি দেয়।

মোছা: রোকেয়া বেগম জানান, আমার কোন পুত্র সন্তান না থাকায় আসামীরা গাছপালা কাটতে বাধা দেয় এবং ভাই বন্টনের জমি দাবি করে। এ ঘটনার জের ধরে তাজুল ইসলাম গং পরিকল্পিভাবে আমার অসুস্থ স্বামী, তিন মেয়ে ও আমাকে খুন করার উদ্দেশে আমাদেরকে হামলা ও মারধর করে। আমি এ ব্যাপারে মামলা করলে আসামীরা খুন করার উদ্দেশে আমাদের নানানভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

এ ছাড়া তাজুল ইসলাম আমার মেয়ের ঘরে নাতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শরিফুল ইসলাম সানিসহ আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার উধ্বতর্ন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন মোছাঃ রোকেয়া বেগম।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০