আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৮, ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ণ




১০০ ঘণ্টায় বিশ্বে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ১০ লাখ

বাহাদুর ডেস্ক :

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ১০০ ঘণ্টায় বিশ্বের ১০ লাখ মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিশ্বজুড়ে শনিবার সকাল পর্যন্ত প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪০ লাখ মানুষ। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তিন মাসের মধ্যে বিশ্বের ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হন।

গত ১৩ জুলাই পর্যন্ত বিশ্বে করোনাভাইরোসে আক্রান্তের সংখ্যা ছিল ১ কোটি ৩০ লাখ। মাত্র ৪ দিনের ব্যবধানে শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লাখে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৭ মাসে বিশ্বে মারা গেছে ৬ লাখ মানুষ। খবর রয়টার্সের

এখন পর্যন্ত বিশ্বের ১৮৮ টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়েছে। আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে। করোনা সংক্রমণ রোধে কিছু দেশে নতুন করে লকডাউন শুরু হয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৪৭ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার মানুষের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২০ লাখ ৪৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৭৭ হাজার ৮৫১ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রতিবছর ইনফ্লুয়েঞ্জাজনিত রোগে যে সংখ্যক মানুষ মারা যায় করোনায় তার থেকে তিন গুণ মানুষ মারা গেছে।

গত ১০ জানুয়ারি চীনের উহান শহরে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানা যায়। এরপর ইউরোপে এবং পরে যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও প্রাণহানি বেড়ে যায়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০