আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১২, ২০২০, ৩:৩১ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী,বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণ

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

রবিবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভার হল রুমে প্রতিবন্ধী,বিধবা ও বয়স্কভাতার ২৪৫ টি কার্ড উপকারভোগীদের হাতে সরাসরি বিতরণ করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন এসব ভাতার কার্ড ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ পৌরসভার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের হাতে হাতে তুলে দেয়া হচ্ছে বলে জানা যায়। তারই অংশ হিসেবে আজ দুপুরে পৌরসভার হলরুমে এ ভাতার কার্ড আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে তুলে দেয়া হয়।

ঈশ্বরগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১২০ জন প্রতিবন্ধী,৫০ জন বিধবা ও ৭৫ জন বয়স্ক ব্যক্তিকে এ কার্ড প্রদান কালে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর বীরমুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার,সহকারি কমিশনার (ভুমি) সাঈদা পারভীন,সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ।

এ সময় পৌর মেয়র বলেন,জননেত্রী শেখ হাসিনা এই করোনাকালীন সময়ে সকল অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সবসময় পাশে থেকেছেন। আমরা সেগুলো সুষম বণ্টন করতে চেষ্ঠা করেছি। সেইসাথে আমিসহ অনেকেই ব্যক্তি উদ্যোগে সহযোগিতা করেছেন।

সমাজসেবা কর্মকর্তা বলেন,গত এক বছর ধরে যাচাই বাছাই করে এ কার্ডগুলো করা হয়। এই কার্ডধারীরা এককালিন বয়স্ক ও বিধবারা পাবেন ৬০০০ টাকা এবং প্রতিবন্ধীরা পাবেন ৯০০০ টাকা করে। তিনি আরও বলেন,অল্প কিছুদিনের মধ্যেই এ ভাতার টাকা উত্তোলন করা যাবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০