আজ মঙ্গলবার ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৭, ২০২০, ৭:৪৪ অপরাহ্ণ




ডুবে গেছে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটের সংযোগ সড়ক, পারাপার বন্ধ

বাহাদুর ডেস্ক :

জোয়ারের পানিতে সংযোগ সড়ক ডুবে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটের টার্মিনাল দিয়ে যানবাহন উঠা-নামা ব্যাহত হচ্ছে। ফলে প্রতিদিন ব্যাহত হচ্ছে ফেরি চলাচলও।

জোয়ায় চলাকালীন প্রতিদিন ভোরে ৩-৪ ঘণ্টা এবং সন্ধ্যায় ৩-৪ ঘণ্টা যানবাহন উঠা-নামা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই রুটে যাতায়াতকারী চালক ও সাধারণ যাত্রীদের। পারাপারের অপেক্ষায় ঘাটে আটকা পড়ছে শত শত যানবাহন।

জানা গেছে, শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাট দিয়ে প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার শত শত যানবাহন পারাপার হয়। এর মধ্যে মালবাহী ও যাত্রীবাহী যানবাহনের সংখ্যাই বেশি। কিন্তু বর্ষার কারণে গত শুক্রবার থেকে নদীতে পানি বেড়ে যাওয়ায় তিনদিন ধরে টার্মিনালের সংযোগ সড়ক ডুবে যাচ্ছে। ফলে প্রতিদিন সকাল ও বিকালে প্রায় ৮ ঘণ্টা ফেরিতে গাড়ি ওঠা-নামা বন্ধ থাকছে।

শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে দায়িত্বরত বিআইডব্লিউটিসি ম্যানেজার আব্দুল মমিন বলেন, টার্মিনালের সংযোগ সড়ক জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় এখানে প্রতিদিন সকালে ও বিকালে যানবাহন পারপার বন্ধ থাকছে। শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। ঘাটের দায়িত্ব মূলত বিআইডব্লিউটিএ’র। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসিএ’র সমন্বয়ে রাস্তাটি উঁচু করার কাজ শুরু করা হবে।

সোমবার বিকালে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে গিয়ে দেখা যায়, টার্মিনালের সংযোগ সড়কটির উপরে গলা সমান পানি জমে আছে। নৌকা করে লোকজন টার্মিনালে উঠছে। কিন্তু জোয়ার শেষে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যাত্রীবাহী ও মালামালবাহী যানবাহন।

এ সময় পারাপারের অপেক্ষায় থাকা ভুক্তভোগী যাত্রী ও চালকরা (সাইফুল মিয়া, মাহাবুব হোসেন) বলেন, রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় গাড়ি ফেরিতে তোলা যাচ্ছে না। ফলে দীর্ঘক্ষণ ধরে আমরা অপেক্ষায় আছি। দায়িত্বরতরা বলছে জোয়ার শেষে পারাপার শুরু হবে। সারা দিন গাড়িতে থেকে এখানে প্রায় ৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। অনেকের গাড়িতে কাঁচামাল রয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র চাঁদপুর জোনের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, উজান থেকে পানি আসার ফলে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় টার্মিনালের সংযোগ সড়ক ডুবে যাচ্ছিল। আগামীকাল ইট-বালি ফলে এ সমস্যাটি সমাধান করা হবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১