আজ রবিবার ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৭, ২০২০, ২:৫০ পূর্বাহ্ণ




ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে সড়ক দুর্ঘটনায় সহোদর ভাইসহ নিহত ॥ স্বামী-স্ত্রী আহত

এম এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে সোমবার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় সহোদর দুই ভাইসহ ৪জন নিহত এবং স্বামী-স্ত্রী আহত হয়েছে।
ময়মনসিংহের ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাদিউল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মাস্টার বাড়িতে সোমবার ভোরে ট্রাকের চাপায় প্রাইভেটকার দুমরে মুচরে গেলে জাবের মোর্শেদ (৩০) ও তার ছোট ভাই জয় মোর্শেদ (২৮) ঘটনাস্থলেই নিহত এবং তাদের বাবা কেন্দ্রীয় যুবলীগের নেতা কৃষিবিদ মনজুর মোর্শেদ হেপী ও মা গুরুতর আহত হয়।
সড়ক দূর্ঘটনায় আহত কেন্দ্রীয় যুবলীগের নেতা কৃষিবিদ মনজুর মোর্শেদ হেপী ও তার স্ত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, প্রাইভেটকার যোগে ঢাকা থেকে জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্দা গ্রামের বাড়িতে যাওয়ার পথে ভালুকার মাষ্টারবাড়িতে এই দূর্ঘটনা ঘটেছে।
অপরদিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইল উপজেলার মেরেঙ্গা বাজার নামক স্থানে ট্রাকের চাপায় সিএনজিটি ক্ষতিগ্রস্থ হলে ঘটনাস্থলেই সিএনজির ড্রাইভার হানিফ মিয়া (২০) ও সিএনজির যাত্রী আরিফ হোসেন (২০) মারা যায়। তাদের বাড়ী জেলার নান্দাইল উপজেলার উল্লাপাড়া গ্রামে বলে পুলিশ জানিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১