আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৬, ২০২০, ৯:৫২ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির হাতে সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। ইয়াবা গাজা হেরোইন উদ্ধার

এমএ আজিজ, প্রধান প্রতিবেদক 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ৪শত পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা ও ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে সোমবার ডিবির এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালে অভিযান পরিচালনা করে। এ সময় ত্রিশালের আয়নাক্ষেত গ্রামের কাঠার বোর্ডঘর বাজারে একটি চায়ের দোকানের সামনে থেকে দুই গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজাসহ উদ্ধার করা হয়। তারা হলো, মোঃ জনি শেখ ও মোঃ বাবুল শেখ।
এছাড়া এসআই শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকায় অভিযান চালিয়ে কাঠালি গ্রাম থেকে আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। মাদক ব্যবসায়ীরা হলো, মোঃ রুবেল ও মোঃ আলিম।অপর অভিযানে এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ফুলপুরের ভাইটকান্দি থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ীরা হলো, আঃ লতিফ, মোঃ সাওন ও আবু সাইদ,।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১