আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৫, ২০২০, ২:৪৭ পূর্বাহ্ণ




ফুলবাড়িয়ায় কালভার্ট তৈরিতে রডের বদলে বাঁশ

এম.এ আজিজ,  প্রধান প্রতিবেদক 

ময়মনসিংহের ফুলবাড়িয়ার আছিম পাটুলি ইউনিয়ন। অনেক মেধাবি ও সরকারি উচ্চ পদস্থদের জন্মভুমি। ফুলবাড়িয়াসহ সারাদেশে আছিম ইউনিয়নের সুনাম রয়েছে এই সব মেধাবীদের কারণে। সেই সুনাম ধ্বংস করে দিয়েছে একটি কালভার্ট নিমাণকে কেন্দ্র করে। এলজিএসপির টাকায় সেই কালভার্ট তৈরির কাজ করছেন আলম মেম্বার। বরাদ্ধ ২ লাখ টাকা। ইট,বালি, সুরকির সাথে রড ধরা আছে এই কালভার্ট তৈরীতে। পুরো নিমান কাজটি তদারকিতে দায়িত্বশীল কোন তদারকি দপ্তর নেই বললেই চলে। নিজেরাই নিমাণকারী নিজেরাই তদারকির দায়িত্ব পালনকারী।    সেই সুযোগ নিয়ে আলম মেম্বার কালভার্ট তৈরীতে রডের পরিবর্তে বাঁশের আঞ্চলিক ভাষায় কাবাড়ি দিয়ে দ্রুত ঢালাই কাজ করতে থাকে। আছিমবাসিদের মতে, বিএনপির স্থানীয়ভাবে দাপটশালী নেতা আলম অধিক লাভের চিন্তায় এবং আছিমবাসী ও আওয়ামীলীগ সরকারের সুনাম ক্ষুন্ন করতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে এই কালভার্ট তৈরি করছিল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান সাইফুল বলেন, আলম মেম্বার এই কালভার্টের কাজ করছে। তার নামে ঐ প্রকল্প।   এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রডের পরিবর্তে বাশ দিয়ে কালভার্ট তৈরির ছবি ভাইরালের খবরে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও উপজেলা নিবাহী অফিসার শনিবার সরেজমিনে তদন্ত গিয়ে সত্যতা পেয়েছেন বলে ইউপি চেয়ারম্যান দাবি করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০