আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৪, ২০২০, ৮:২৮ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে ডাকাতির লুন্ঠিত গরু কিশোরঞ্জ থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ডাকাতি মামলার লুণ্ঠিত গরু উদ্ধার ও তিন ছাগল চোরকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, ইব্রাহিম হোসেন মুন্না, ইমরান হোসেন শান্ত ও লিংকন।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ১৭ মার্চ রাতে নান্দাইলের দরিল্যা গ্রামে কৃষক আরজু মিয়ার গরু রাখার অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত প্রবেশ করে তার ছেলেকে খুন জখমের ভয় দেখিয়ে ৩ টি গরু ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় আরজু মিয়া নান্দাইল থানায় মামলা নং-২৬, তারিখ-১৮/০৩/২০২০ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

মামলা দায়েরের পর পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ময়মনসিংহ ডিবি পুলিশ তদন্ত শুরু করে। ডিবির ওসির নির্দেশণা ও পরিকল্পনায় ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঐ এলাকার সবুজ মিয়ার বাড়ী থেকে একটি সাদা কালো রংয়ের ক্রস ষাড় উদ্ধার করে পুলিশ। তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত ডাকাত ও অবশিষ্ট গরু উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

অপরদিকে এসআই আনোয়ার হোসেন বৃহস্পতিবার বিকালে অভিযান পরিচালনা করে জেলা সদরের রাঘবপুর থেকে তিন ছাগল চোরকে গ্রেফতার করে। এস আই আনোয়ার হোসেন জানান, রাঘবপুর গ্রামের চান মিয়ার গ্যারেজ সংলগ্ন রফিকুল মিয়ার চায়ের দোকানের সামনে থেকে ৩ টি ছাগল ও একটি ব্যাটারী চালিত অটোরিকশা সহ ইব্রাহীম হোসেন মুন্না, ইমরান হোসেন শান্ত ও লিংকন। এই তিনজন অভনব কায়দায় ব্যাটারী চালিত অটোযোগে ছাগল চুরি করে পালানোর চেষ্ঠা করছিল। এই ছাগল চোরদের বাড়ি ময়মনসিংহ মাহনগরীর বিভিন্ন এলাকায়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১