আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২, ২০২০, ২:৪৯ পূর্বাহ্ণ




ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ১৬৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :

র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় শরিফুল ইসলাম ও শামিনুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাহিন্দ্র পিকআপ জব্দ করে। বুধবার ভোর রাতে ময়মনসিংহের মুক্তাগাছায় এ অভিযান চালানো হয়।
র‌্যাব-১৪ ময়মনসিংহের মিডিয়া অফিসার ও সিনিয়র এএসপি মোঃ তফিকুল আলম জানান, বুধবার ভোর রাতে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছার কুমারাগাতা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে মাহিন্দ্র পিকআপের অতিরিক্ত চাকার অভ্যন্তরে লুকিয়ে পাচারকালে মাদক ব্যবসায়ী শরীফুল ইসলাম ও শামিনুল ইসলামকে আটক করা হয়। আটককৃতদ্বয় দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসিন্দা। এ সময় তাদের হেফাজত থেকে ১৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাহিন্দ্র পিকআটি জব্দ করা হয়েছে।
আটককৃতদের বরাত দিয়ে তফিকুল আলম আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে প্রাপ্ত তথ্য মতে, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১