আজ বৃহস্পতিবার ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২, ২০২০, ২:৪৫ পূর্বাহ্ণ




ময়মনসিংহে ডিবির হাতে তিন মাদক ব্যবসায়ী ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুইশত গ্রাম গাজা ও ৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে বুধবার বিকালে ডিবির এসআই মলয় চক্রবর্তী পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের সুতিয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইশত গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ীরা হলো, এরশাদ আলী ও মোঃ শাহিন। দাপুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আবু হানিফাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি ফুলবাড়িয়ার লাহেড়িপাড়া এলাকায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০