আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুন, ২৩, ২০২০, ৭:৪৫ অপরাহ্ণ




ভারতে আটক ২৬ বাংলাদেশিকে ফেরানোর দাবিতে মানবন্ধন

বাহাদুর ডেস্ক :

পাসপোর্ট-ভিসা নিয়ে ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে আসাম প্রদেশের ধুবড়ি জেলার চাপোবত থানায় আটক ২৬ বাংলাদেশি জেলেকে ফেরত চেয়ে মানববন্ধন করেছেন তাদের স্বজন ও গণকমিটির সদস্যরা।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গণকমিটির কেন্দ্রীয় সভাপতি নাহিদ হাসান, বাসদ নেতা ফুলবর রহমান ও স্বজনরা বক্তৃতা দেন।

স্বজনরা জানান, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারি পাড়া গ্রামের ২৬ বাসিন্দা ভ্রমণ ভিসা নিয়ে ভারতে বেড়াতে যান। এরই মধ্যে ভারত জুড়ে লকডাউনে আটকে পড়ে তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়। গত ৩মে চেকপোস্ট কয়েক ঘণ্টার জন্য খুলে দেওয়া হবে এমন খবরে বেড়াতে যাওয়া বাংলাদেশিরা জোড়হাট থেকে ধুবড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তাদের আটক করে চাপোবত থানা পুলিশ। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়। বর্তমানে সেখানে তারা বন্দি রয়েছেন।

স্বজনরা আরও জানান, বতর্মানে তাদের নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে শঙ্কায় রয়েছেন স্বজনরা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের কারা বন্দীত্বের কারণে এপারে তাদের স্বজনরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। এমতাবস্থায় আটক স্বজনদের ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তপে কামনা করেন তারা।

গণকমিটির সদস্যরা বলেন, অবিলম্বে তাদের মুক্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১