আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুন, ২৩, ২০২০, ৬:২০ অপরাহ্ণ




ময়মসিংহের ভালুকায় দুই শিশুসহ পরিবারের সবাই করোনায় সংক্রমিত

বাহাদুর ডেস্ক :

ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্বামী-স্ত্রী, দুই শিশুসন্তানসহ এক পরিবারের চারজন করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। এই পরিবারের ৪ জনসহ উপজেলায় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়ে গেল। আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ কামাল বলেন, উপজেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০২। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। আর মারা গেছেন ৩ জন। নতুন করে সংক্রমিত হওয়া ১৩ জনের মধ্যে ৪ জন একই পরিবারের, যার মধ্যে ২ জন শিশু রয়েছে।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ভালুকা শিল্প পুলিশের চারজন, শিল্পাঞ্চল খ্যাত হবিরবাড়ী ইউনিয়নের ছয়জন ও অন্যান্য ইউনিয়ন মিলিয়ে তিনজন রয়েছেন। এর মধ্যে একই পরিবারে কোভিড শনাক্ত হওয়া এক শিশুর বয়স দুই বছর ও আরেকজনের বয়স চার বছর।

সংক্রমিত ওই পরিবারের কর্তার সঙ্গে আজ দুপুরে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, তাঁর স্ত্রী সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য। তাঁদের এলাকায় কয়েকটি শিল্পকারখানা রয়েছে। প্রতিদিনই কারখানাশ্রমিকদের করোনায় সংক্রমিত হওয়ার খবর আসছে। তাই সতর্কতার অংশ হিসেবে ১১ জুন তাঁর স্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। দুই দিন পর ময়মনসিংহের পিসিআর ল্যাব থেকে আসা প্রতিবেদনে তিনি করোনা ‘পজিটিভ’ হন। এরপর ১৪ জুন তিনিসহ তাঁর দুই শিশুসন্তানের নমুনা জমা দেওয়া হয়। এতে সবার করোনা পজিটিভ ফল এসেছে। তাঁদের কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ নেই জানিয়ে তিনি বলেন, সবাই সুস্থ আছেন। তাঁর স্ত্রী দ্বিতীয়বার পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। এখনো ফলাফল জানা যায়নি।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১