আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুন, ২৩, ২০২০, ১২:০৯ পূর্বাহ্ণ




র‌্যাব-১৪ এর অভিযানে ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারঃ আটক ৩

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ : র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি দল ময়মনসিংহের মুক্তাগাছার বানারপাড় কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, হাবিব হোসেন, মোঃ সুজন ও হাবিবুর রহমান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলায়। সোমবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়েছে।


র‌্যাব-১৪, জানায়, মুক্তাগাছার বানারপাড় কাশিমপুর এলাকার জনৈক আব্দুল কাদেরের চা এর দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অবস্থানকালে একটি মাইক্রোবাসের অভ্যন্তরে লুকিয়ে পাচারকালে উল্লেখিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব-১৪ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় র‌্যাব-১৪ বাদি হয়ে মামলা দায়ের করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১