গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে জোরপূর্বক এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তারাকান্দা উপজেলা পাগুলী গ্রামের মোঃ আব্দুল গণির পুত্র মোঃ আনোয়ার হোসেন (২২) কে গ্রেফতার করে রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
উপজেলার মাওহা ইউনিয়নের কিল্লাতাজপুর গ্রামের ১৫বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভিকটিম ও পরিবার সূত্র জানায়, তারাকান্দা উপজেলার পাগুলী গ্রামের মোঃ আব্দুল গণির পুত্র মোঃ আনোয়ার হোসেন তার বাড়ির পাশে দেওয়ান গোলাপের ফিসারীর কাজ করে। প্রায় একমাস যাবত উত্ত্যক্ত করে আসছিলো। শনিবার রাত ৮টার দিকে টেনে হেঁচড়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা চালায়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।