গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ লিটন মিয়া (২৮) কে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় গৌরীপুর থানায় সোমবার (১৫জুনু/২০২০) রাতে মামলা দায়ের করেছে ভিকটিম।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা এবং জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত লিটন ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র।
ভিকটিম ও মামলা সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জের একটি কলেজের এইচএসসি মানবিক শাখার দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ভিকটিম। লিটনের সঙ্গে প্রায় ৫বছর যাবত প্রেমের সম্পর্ক। গত ১৭মার্চ বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর থেকে লিটন বিয়ে নিয়ে তালবাহানা করে আসছিলো। এ ঘটনায় বাদী প্রথম ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। ঘটনাস্থল ও ভিকটিমের বাড়ি গৌরীপুর হওয়ায় গ্রেফতারকৃত আসামীকে ঈশ্বরগঞ্জ পুলিশ গৌরীপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। ভিকটিম গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।