আজ শনিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : জুন, ১৬, ২০২০, ৮:২৬ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার দুই

 

বাহাদুর ডেস্কঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের বৃকাঁঠালিয়া গ্রামের মোহাম্মদআলী নামের এক ব্যক্তির বাড়ি থেকে মঙ্গলবার (১৬জুন/২০২০)  বিকালে  পুলিশের অভিযানে মাদকের আসর থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
উপজেলার সোহাগী ইউনিয়নটি মাদকের আখরা হিসেবে পরিচিত। আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তিরও যাতায়াত ছিলো ওই বাড়িতে। গোপন সূত্রে পুলিশের কাছে মাদকের আসরের খবর আসে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে মাদকের আসরটির খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে যায়। মাদকের আসর বসানো ঘরটিতে গিয়ে মাদকসেবনরত অবস্থায় চারজনকে পায় পুলিশ। ওই সময় আগ্নেয়াস্ত্রবহন করা বিল্লাল মিয়া (৪০) কোনো উপায়ন্তু না পেয়ে হাতের কাছে থাকা দা’ নিয়ে তাড়া করার চেষ্টা করে। এতে আসর থেকে পালিয়ে যায় বাড়ির মালিক মোহাম্মদ আলীসহ দু’জন। ওই সময় আটক করা হয় বিল্লাল মিয়া ও মিলন মিয়া নামের দুই ব্যক্তিকে। বিল্লালের কাছ থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তাল উদ্ধার করে পুলিশ। এছাড়া কিছু মাদকও সেখানে পাওয়া যায়। আটকৃত বিল্লালের বাড়ি গৌরীপুরের খালিয়াজুড়ি গ্রামে। সে ওই গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে। মিলনের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরহোসেনপুর গ্রামে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, গোপনসূত্রে আগ্নেয় অস্ত্রধারী ও মাদকের আসরের খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই সময় অস্ত্র, ৫ রাউন্ড গুলি, মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ মামলার প্রস্তু‌তি চল‌ছে।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০