আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : জুন, ১৬, ২০২০, ৯:৫৯ পূর্বাহ্ণ




ঈশ্বরগঞ্জে ১৯ নমুনার ১৭ জন পজেটিভ

আর.কে রাজু (ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একদিনে সর্ব্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ১৯ জনের নমুনা সংগ্রহ করে ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সাড়ে ৪ বছরের শিশুসহ, নারী, ব্যাংক কর্মকর্তাসহ নানা বয়সী মানুষ রয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে।
উপজেলায় প্রতিনিয়ত আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকা স্ত্রী-সন্তানসহ সন্দেহ ভাজন ১৯ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। গত রোববার ১৯ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। সোমবার রাতে সাড়ে ১০ টার দিকে ফলাফলে ১৯ জনের মধ্যে ১৭ জনের শরীরে করোনা পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে থানা রোড এলাকার পূর্বের আক্রান্ত ব্যক্তির সাড়ে ৪ বছর বয়সী শিশু পুত্র, স্ত্রীও আক্রান্ত হয়েছে। এছাড়া আরো ১১ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ১৭ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন স্বাস্থ্য কর্্মী, ৪ জন কৃষি ব্যাংকের মাইজবাগ শাখায় কর্মরত। আক্রান্ত ব্যক্তিরা পৌর এলাকার থানা রোড, টিঅ্যান্ডটি রোড, চরশিহারী ও চরহোসেনপুর এলাকার বাসিন্দা।
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হবে।
টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০