আজ বৃহস্পতিবার ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
||
  • প্রকাশিত সময় : জুন, ১১, ২০২০, ৪:৩৫ পূর্বাহ্ণ




ময়মনসিংহে ডিবি’র হাতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ গ্রেফতার ৬

 স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি সহ ৬ জনকে গ্রেফতার করেছে। এ সময় জুয়ার সামগ্রী ও আধাকেজি গাাঁজা উদ্ধার করে।
ডিবির শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার আহমার উজ্জামান ময়মনসিংহকে জুয়ামুক্ত ও মাদক নিয়ন্ত্রণ করতে কঠোর নির্দেশনা দিয়েছেন। এরই আলোকে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মঙ্গলবার রাতে ডিবির এসআই মোহাম্মদ শহিদুল সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় নগরীর বাঘমারার সামদানীর বাড়ির পাশ থেকে আধাকেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী শাকিল হাসানকে গ্রেফতার করে। তার বাড়ি জেলা সদরের গোপাল নগর ভাটিপাড়ায়। তার পিতার নাম আঃ খালেক। এছাড়া এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় নগরীর শম্ভুগঞ্জ চরঝাউগড়ায় আব্দুলের বাড়িতে জুয়ার থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, বাড়ির মালিক আব্দুল আলী ওরফে আব্দুল, ফরিদ আহম্মেদ, শাকিল হোসেন, আল-আমিন ও শামছুল হক। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০