ফুলপুর প্রতিনিধি :
ফুলপুর থেকে বিল্লাল হোসাইনঃ গত কাল ৫ জুন শুক্রবার সকাল আনুমানিক ৯ টার সময় ফুলপুর থানার ৫ নং ফুলপুর ইউনিয়নের ডে ফুলিয়া বাঁশতলা গ্রামে বিদ্যুতের খুঁটির তার সংযোগ দেওয়াকে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হয়।
এতে নিহতের বাড়ির আঙ্গিনায় বিদ্যুতের খুঁটির নিচে পিটিয়ে হত্যা করে মৃত জহির উদ্দিন সওদাগরের পুত্র রিয়াজউদ্দিন (৬০) কে। ঘটনাস্থলে পিটিয়ে গুরুতর জখম করে তার স্ত্রী সালেমা খাতুন (৪৫) এর হাত ভেঙ্গে দেয়, ছেলে আজিজুল হকের পা ভেঙ্গে দেয়। ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য দিক নির্দেশনা প্রদান করে।
ফুলপুর থানার বিচক্ষণ ওসি ইমারত হোসেন গাজীর দিকনির্দেশনায় ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহাবুবুল আলম, এসআই জাহিদুল হক, এএসআই আব্দুল জলিল, সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে বালিয়া সুলতানের মোড় রূপসী এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে ফুলপুর থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হলোঃ
১। সাদেক মিয়া (৪০)২। আজিজুল হক (৩০) উভয় পিতা-মৃত ইয়াকুব আলী ৩। আজাদ (২৮) পিতা একাব্বর আলী সর্ব সাং ডেফুলিয়া বাশতলা। ফুলপুর হাসপাতালে লাশ পরিদর্শন করে ওসি । লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন হত্যা মামলার তদন্তকারী অফিসার এসআই সাইদুল হক।
ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে আজ রাত দশটায় নিজ বাড়িতে দাফন সম্পন্ন করে। এই ব্যাপারে নিহতের বড় ছেলে সাইদুল ইসলাম বাদী হয়ে ফুলপুর থানায় ১১ জনকে আসামী হত্যা মামলা রুজু করে।