আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১২, ২০১৯, ১২:৫৭ অপরাহ্ণ




বাংলাদেশ নৌবাহিনী প্রধানের ভারত সফরঃ ভারতীয় নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত

ঢাকা, ১১ ডিসেম্বর ২০১৯ঃ- ভারত সফররত বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী মঙ্গলবার (১০-১২-২০১৯) ভারতের নৌপ্রধান এডমিরাল করম্বীর সিং এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি নৌপ্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় দু’দেশের মধ্যকার যৌথ প্রশিক্ষণ মহড়া ও শুভেচ্ছা সফর আয়োজন, সমুদ্র জরিপ কাজে পারস্পরিক সহযোগিতাসহ ভারত মহাসাগরীয় অঞ্চলে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস), আন্তর্জাতিক সমুদ্র মহড়া মিলান-২০২০ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে, নৌপ্রধান নয়াদিল্লীর ভারতীয় নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছালে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

সফরকালে নৌপ্রধান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং , দেশটির চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত , বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং , প্রতিরক্ষা সচিব অজয় কুমার , সাউদার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস এডমিরাল অনিল কুমার চাওলা , ইস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস এডমিরাল অতুল কুমার জৈন  এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এছাড়া, সফরের অংশ হিসেবে নৌবাহিনী প্রধান ভারতের ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, দেশটির নৌবাহিনী জাহাজ ও প্রশিক্ষণ ঘাঁটিসহ কোচিন শীপইয়ার্ড পরিদর্শন করেন।

নৌপ্রধানের এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক উন্নয়নসহ প্রশিক্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

উল্লে¬খ্য, পাঁচ দিনের এই রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান গত ০৭ ডিসে¤¦র ২০১৯ তারিখে ঢাকা ত্যাগ করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০