আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩, ২০১৯, ৪:৩৯ অপরাহ্ণ




কক্সবাজার পৌরসভার সমিতি বাজারে ১৮ লাখ টাকার বড় ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলছে

কক্সবাজার পৌরসভার সমিতি বাজারে ১৮ লাখ টাকার বড় ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলছে, মেয়রের পরিদর্শন
সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার পৌরসভার সমিতি বাজার থেকে উত্তর রুমালিয়াছড়া বাঁকখালী নদীর মোহনা পর্যন্ত ২ দশমিক ২ কিলোমিটার বড় ড্রেনের কাজ দ্রæত এগিয়ে চলছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধিন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প (ইউজিপি-থ্রি) এর অধিনে ১৮ লাখ টাকা ব্যায়ে কাজটি সম্পন্ন হচ্ছে। সোমবার দুপুরে সরেজমিন কাজের অগ্রগতি পরিদর্শন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। পৌরসভার প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে তিনি কাজের গুনগতমান এবং সার্বিক অগ্রগতি পরিদর্শনে যান। এসময় মেয়র মুজিবুর রহমান বলেন, ‘এলাকার হাজার হাজার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বড় আকারের এই ড্রেনটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ড্রেনের কাজও এগিয়ে চলছে দ্রæত। পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যেই এ কাজ শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আশপাশের ড্রেনেজ এবং অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ পুরো পৌর এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম হাতে নেয়া হবে। সবগুলো উন্নয়ন কাজই দ্রæত শেষ করতে স্ব-স্ব এলাকার জনগনের সহযোগিতা আশা করেন মেয়র মুজিবুর রহমান। পরিদর্শনকালে কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম, উপ-সহকারী প্রকৌশলী মনতোষ চাকমা ছাড়াও প্রকল্পের মিউনিসিপ্যাাল ইঞ্জিনিয়ার জুবায়ের এবং ইঞ্জিনিয়ার রাতুলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১