“আজকের কাব, আগামীর নেতৃত্ব” প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরী-২০২৬ এর ৫দিনব্যাপি ক্যাম্প সোমবার (১৬ নভেম্বর/২৬) উদ্বোধন করা হয়। জেলার লেডিস ক্লাব মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার সভাপতি ও জেলা প্রশাসক সাইফুর রহমান
বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দ, ১৪ উপজেলা থেকে আগত ৫৯৫ জন ক্ষুদে স্কাউটস, স্থানীয় গণ্যমান্য, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্কাউটিংয়ের মাধ্যমে শিশু-কিশোরদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনকে আরও প্রাণবন্ত ও আনন্দমুখর করে তোলে।
স্কাউটিং হোক মানবিকতা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের শক্তিশালী মাধ্যম।