ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর/২৬) সাকিব আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্তকরণ-গ্রেফতার ও বিচারের দাবিতে ‘রামগোপালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ ব্যানারে বৃষ্টি উপেক্ষা করে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
ছেলে সাকিব আহমেদ হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন তার বাবা আব্দুর রাজ্জাক ও তার মা মিনা বেগম। তারা দু’হাত উপরে তুলে সুষ্ট তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়াও বিচারের দাবিতে বক্তব্য রাখেন জালাল আহমেদ, মেহেদী হাসান, মিলন মিয়া, রাজীব আহমেদ প্রমুখ।
গত রোববার (২০ সেপ্টেম্বর/২৬) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের সাকিব আহমেদের বাড়িরর সামনে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।